ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪০, ২ নভেম্বর ২০২৩
উখিয়ায় অস্ত্র-গুলিসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) সদস্যরা। এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়ন দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারি টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-সি-১-এর বাসিন্দা মৃত নুর আলমের ছেলে সলিম (১৯) ও ৩ নম্বর ক্যাম্পের ব্লক-ই-সাবব্লক-ই-৬১-এর মৃত আমিনের ছেলে ওমর ফারুক।

Advertisement

১৪-এপিবিএন এর অধিনায়ক ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারি টিলার নুর আহমদের বসতঘরের পাশ থেকে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!