বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে জেলা কালেক্টরেট চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুজাফর রিপন।
এ সময় তিনি বলেন, আলু ব্যবসায়ীদের সহযোগিতায় এখন থেকে মুন্সীগঞ্জের প্রতি উপজেলায় প্রতিদিন অন্তত ৫ টন করে ৬ উপজেলায় ৩০ টন আলু খোলা বাজারে ট্রাকে করে ৩৬ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
.png)
এর আগে, গত ২১ সেপ্টেম্বর আলুর বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ ট্রাকে করে আলু বিক্রির কার্যক্রম শুরু করা হলেও এক সপ্তাহ পরেই সে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এদিকে, আলুর বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর দ্বিতীয় দফায় ভ্রাম্যমাণ ট্রাকে করে এ কার্যক্রম শুরু করা হয়।