[ দেশজুড়ে ]
২২ দিন পর নদীতে জেলেরা, মিলছে ডিমওয়ালা ইলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ শিকারে নেমেছে জেলেরা। ইলিশের বংশবৃদ্ধির লক্ষ্যে সরকারি ঘোষণা অনুযায়ী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত শুরু হয় এই নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদীতে জাল ফেলছেন জেলেরা। এখনো জেলের জালে ধরা পড়ছে ডিমওয়ালা মা ইলিশ।
জেলে মোতালেব হওলাদার বলেন, দিনে দিনে জেলে পেশার লোক কমছে। এ পেশায় নতুন করে কেউ আর যুক্ত হন না। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় এমনটা হচ্ছে। আমরা বৃহস্পতিবার মধ্যরাতে মাছ ধরতে নদীতে নেমেছি।
ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ইলিশ রক্ষায় সরকার ২২ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্সের সর্বাত্মক চেষ্টা অব্যাহত ছিল। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও মৎস্য বিভাগ মিলে অভিযান সফল করেছি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!