ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে মিলন তালুকদার। স্ত্রী এবং তিন ছেলেকে নিয়ে তার সংসার।
মিলন তালুকদার সোমবার সকালে নলছিটি লঞ্চঘাট বাজারে আসেন পান বিক্রি করতে। সেখানে কথা হয় তার সঙ্গে। মিলন বলেন, চার বছর ধরে পান বিক্রি করছি। এ থেকে আয় হওয়া টাকায় আমার সংসার চলে।
.png)
তিনি প্রতিদিন সাড়ে ৪০০ টাকার পান এবং ৭০ টাকার জর্দা, কাঁচা-শুকনো সুপারি ও চুন নিয়ে বাড়ি
থেকে বের হন। প্রতিটি পানের দাম নেন পাঁচ টাকা। পানে দেন জর্দাসহ বিভিন্ন উপকরণ। খরচ বাদে দিনে ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয় হয়।
মিলন জানান, তার বড় ছেলেটা ঢাকা একটি ওয়ার্কশপে কাজ করে। ছোট দুই ছেলেকে পড়াতে চান। পান বিক্রি করে সামান্য আয় হলেও পরিশ্রমের টাকায় সংসার চালাতে পেরে তিন খুশি।
এ বিষয়ে নলছিটি শহরের ব্যবসায়ী কামরুল হাসান বলেন, সপ্তাহে রোববার ও বুধবার হাট বসে নলছিটিতে। হাটের দিন মিলন ভাইকে পান বিক্রি করতে দেখা যায়। পান বিক্রি করে যা আয় হয় তা দিয়ে বাজার করে বাড়ি ফেরেন তিনি।