[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীতে কৃষকদের সরিষা বীজ বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীতে তৈল জাতীয় শস্য সরিষার আবাদ বৃদ্ধির লক্ষে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কাজ উদ্বোধন করা হয়।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন আবু সায়েম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবদুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।
.png)
উদ্বোধনী দিনে ১০০ জন কৃষক কৃষাণিকে ১ কেজি করে সরিষা বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নালিতাবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!