বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা।
থানা সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই নাজিম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
.png)
নিহত ইব্রাহিম খলিলের স্ত্রী রাবেয়া বেগম বলেন, শুক্রবার রাত ১২টায় গ্রামের একটি বিয়ে বাড়ি থেকে এসে আমার স্বামী (ইব্রাহিম খলিল) ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১টায় জেগে মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ির পাশে ধানক্ষেতে যান তিনি। এরপর রাত আনুমানিক ২টায় আবার ঘরে ফিরে আসেন। ফজরের সময় তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। সকালে পাশের বাড়ির আব্দুল খালেকের স্ত্রী হাসিনা বেগম ভোরে হাঁটতে বের হলে রাস্তার পাশের ধানক্ষেতে আমার স্বামীকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে বাড়ির লোকজন বের হয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়রা শিবের বাজারের অহিদ ডাক্তারকে ডেকে আনলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।