[ দেশজুড়ে ]
উখিয়ায় ব্রিজের নিচে মিলল যুবকের মরদেহ
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় ব্রিজের নিচ থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গুলিবিদ্ধ শাহাজাহান থাইংখালীর ধামনখালী এলাকার মো. সিরাজুল হকের ছেলে।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
.png)
তিনি বলেন, থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে শাহাজাহান নামের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহাজাহানের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তার স্বামীকে কে বা কারা ফোন করে বাইরে ডেকে নিয়ে যান। এরপর থেকে আর স্বামীর খবর পাননি তিনি। সকালে খবর আসে চিতাখলা ব্রিজ এলাকায় মরদেহ পড়ে আছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!