রোববার দুপুরে শহরের নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুলবুল আহমেদ। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে দুই বেকারি এবং তিন রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুলবুল আহমেদ জানান, ভোক্তার অধিকার সংরক্ষণ ও নাগরিকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান এ পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
এ সময় মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, থানা পুলিশ সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।