ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭০ দিনে কোরআনের হাফেজা আছমা 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১, ১৩ নভেম্বর ২০২৩
৭০ দিনে কোরআনের হাফেজা আছমা 
হাফেজা আছমা আক্তার বৃষ্টি

মাত্র ৭০ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজা হলো কিশোরী আছমা আক্তার বৃষ্টি। ১৪ বছরের আছমা নরসিংদীর রায়পুরা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের প্রয়াত আসাদ মিয়ার মেয়ে।

আছমা মনোহরদী উপজেলার উত্তর আলগী কুহিনূর কারিম মহিলা মাদরাসা থেকে হাফেজ সম্পন্ন করেছে। গত শনিবার মাদরাসার পক্ষ থেকে এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও সংবর্ধনার আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আগে হাফেজা আছমাকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। 

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চরসুবুদ্ধি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতাস গ্যাস ঠিকাদার সমিতির নরসিংদী শাখার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

Advertisement

মাদরাসার শিক্ষকরা জানান, আছমা আক্তার বৃষ্টি রায়পুরার স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। হঠাৎ তার বাবার মৃত্যুর পর পড়াশোনা বন্ধ হওয়ার পথে। খবর পেয়ে মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান তাকে মনোহরদী এনে এই মাদরাসায় ভর্তি করেন। চার মাস আগে সাপ্তাহিক তালিমের বয়ানে হিফজের ফজিলত শুনে সে পবিত্র কোরআন মুখস্থ করার ইচ্ছা প্রকাশ করে।

পরে তাকে হিফজ বিভাগে ভর্তি করা হয়। প্রথম দিনেই সে পাঁচ পৃষ্ঠা কোরআন মুখস্থ করে ফেলে। এভাবে পাঁচ পাড়া মুখস্থ করার পর দৈনিক ১০ পৃষ্ঠা করে মুখস্থ করতে থাকে। ১৮ পাড়া শেষে দৈনিক ২০ পৃষ্ঠা করে মুখস্থ করতে থাকে। এভাবে মাত্র ৭০ দিনে সে পুরো কোরআন মুখস্থ করে ফেলে।

মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান বলেন, মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকেই তার মধ্যে ভিন্ন রকমের প্রতিভা দেখতে পাই। সে অনেক মেধাবী। তার ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ৭০ দিনে হিফজ সম্পন্ন করেছে। দোয়া করি আল্লাহ তাকে অনেক বড় বানাবেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!