[ দেশজুড়ে ]
ধূমপান করে ঘরে আসায় স্বামীর সঙ্গে ঝগড়া, অদ্ভূত কাণ্ড করল নববধূ
ফাইল ফটো
সাতক্ষীরার শ্যামনগরে ধূমপান করে ঘরে আসায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন খুকুমণি নামে এক নববধূ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নকিপুর গ্রামে ঘটনা ঘটে। খুকুমণি নকিপুর গ্রামের আল আমিন হোসেনের স্ত্রী।
জানা যায়, স্বামী বাইরে থেকে ধূমপান করে বাসায় প্রবেশ করায় বাগবিতণ্ডার একপর্যায়ে খুকুমণি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মাত্র পাঁচ মাস আগে নকিপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে আল আমিনের সঙ্গে রতনপুর গ্রামের খুকুমণির বিয়ে হয়।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম রিমেন জানান, খুকুমণির পাকস্থলী ওয়াশ করার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!