বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বরগুনা-নিশানবাড়িয়া সড়কে আলোর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল গ্রামের মজিবর রহমানের ছেলে।
বরগুনা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, চার যাত্রী নিয়ে নিশানবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে বরগুনা শহরের উদ্দেশ্যে রওনা হয় অটোরিকশাটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোচালক জসিম। এ সময় নারী ও শিশুসহ চার যাত্রী আহত হন। খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
.png)