সোমবার সকালে বাগাতিপাড়া উপজেলার তমালতলা-নাটোর সড়কের কাকফো জামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলী উপজেলার ছোট পাকা গ্রামের ভুবন প্রামানিকের ছেলে। এছাড়া আহত মোস্তফা সালাইনগর গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ব্যক্তিগত প্রয়োজনে সাদেক আলী নিজ এলাকা থেকে অটোরিকশাযোগে নাটোরে যাচ্ছিলেন। পথে কাকফো জামতলা মোড় এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি নারিকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় অটোরিকশাযাত্রী সাদেক আলী ও চালক মোস্তফা আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর হওয়ায় অটোরিকশা চালক মোস্তফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
.png)