শুক্রবার বিকেলে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুলেখা বেগম একই এলকার মৃত সাত্তার আলী বেপারীর স্ত্রী।
জানা যায়, বালিকুরি গ্রামের স্কুলের পাশেই বসবাস করেন ওই বৃদ্ধা। স্কুলের ভবন নির্মাণের কাজ চলমান থাকায় স্কুলের পাশের রেইনট্রি গাছের শিকড়ের এক পাশের মাটি খোঁড়া হয়েছিল। গাছটি অনেক পুরোনো হলেও অন্যান্য রেইনট্রি গাছের মতো ওই গাছটির শিকড় মাটির গভীরে যায়নি। দুইদিন ধরে বৃষ্টি হওয়ায় গাছের শিকড়ের মাটি নরম হয়ে যায়। বিকেলে ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে হঠাৎ করেই ঝড়ো বাতাস বইতে শুরু করলে গাছটির শিকড় উপড়ে যায়। এতে গাছটির নিচে পড়ে জুলেখা বেগম মারা যান।
.png)
নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। বৃদ্ধা জুলেখা বেগমের বাড়ির পাশের স্কুলের একটি গাছ বাতাসে পড়ে গিয়েছিল। ওই গাছের নিচে বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, বিকেলে ঘূর্ণিঝড়ের বাতাসে গাছ পড়ে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।