রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ল্যাম্ব হাসপাতালের পেছনে পার্বতীপুর-দিনাজপুর রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রী ভোম্বল ঘেগা চন্ডিপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া গ্রামের রমেশের ছেলে। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।
জানা যায়, বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন ভোম্বল ঘেগা। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছালে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।
.png)
পার্বতীপুর রেলওয়ে থানার এসআই সাজিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।