[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হলেন বিনয়
ফাইল ফটো
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে বিনয় পাল নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুবের চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় পাল নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে।
রেল পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে কুতুবের চক এলাকায় পৌঁছায়। ওই সময় ট্রেনের কাটা পড়েন বিনয় পাল। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান বিনয়। পরে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আহমেদ বলেন, দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!