সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার তারুয়ার নজরুল মার্কেটের সামনে থেকে নিখোঁজ শিশুদের উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল ৭টার দিকে জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগ এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয়।
উদ্ধারকৃত শিশু ফাতেমা ও মঈন উদ্দিন জেলার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নাটাই মধ্যপাড়ার কাউসার মিয়ার সন্তান। তারা মধ্যপাড়া শান্তিবাগ মহল্লার পোয়া পুকুরের উত্তর পাড় এলাকার হাজী মোহাম্মদ আলী ভবনের নিচতলায় ভাড়া থাকেন।
.png)
সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, বিকেলে জেলার আশুগঞ্জ উলজেলার তারুয়া ইউপির তারুয়া গ্রামের শালুক পাড়া বাজারে একটি ইজিবাইক থেকে দুই শিশুকে ফেলে চলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরে স্থানীয় মেম্বারের মাধ্যমে শিশুদের খোঁজ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। দুই শিশুকে তাদের বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, সকাল ৭টার দিকে মধ্যপাড়া শান্তিবাগ এলাকার পোয়া পুকুরের উত্তর পাড় হাজী মোহাম্মদ আলী ভবনের রাস্তার পাশের মুদির মালের দোকানে যাওয়ার পর শিশুরা নিখোঁজ হয়। পরে পুলিশ শিশুদের উদ্ধারের কাজ শুরু করে।