ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্তে কমিটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ১৯ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্তে কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ে ঢাকার সহকারী পরিবহন কর্মকর্তা-১- সাজেদুল ইসলামকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে বিভাগ। তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ও রেলওয়ে ঢাকার সহকারী পরিবহন কর্মকর্তা-১ সাজেদুল ইসলাম জানান, সবকিছু যাচাই-বাছাই করা হচ্ছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

Advertisement

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে ৩২টি বগি নিয়ে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কন্টেইনার ট্রেনটি রোববার সকাল সাড়ে ৮টার সময় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢোকার পথে লেভেল ক্রসিং এলাকায় পৌঁছলে হঠাৎ করে কলেজপাড়া এলাকায় ট্রেনের ৩১নং বগির পেছনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। পরে ট্রেনের চালক লাইনচ্যুত হওয়া বগিটিসহ ট্রেনটিকে টেনে হিচড়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। 
দুর্ঘটনাকবলিত ট্রেনটি বর্তমানে রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। দুর্ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের জন্য রেলের পাত নিয়ে একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। দুপুর ২টার সময় তদন্ত কমিটির লোকজন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছে তদন্ত কাজ শুরু করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) রেলওয়ের লাইন মেরামতের কাজ চলছে। রেললাইন মেরামতের পর আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে ক্ষতিগ্রস্ত বগির উদ্ধার কাজ শুরু করবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!