ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১১, ২১ নভেম্বর ২০২৩
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ
ফাইল ছবি

সফটওয়্যার জটিলতা ও নতুন সময়সূচির সঙ্গে সমন্বয় হয়নি। ফলে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি করা যাচ্ছে না মঙ্গলবার। আগামী বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে নতুন এই রুটে টিকিট বিক্রির কথা থাকলেও অনলাইনে পাওয়া যায়নি।

রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রথমবার এই সার্ভিস চালুর ক্ষেত্রে কিছু কারিগরি জটিলতা রয়েছে। তবে দ্রুত সমাধান করে বৃহস্পতিবারের মধ্যেই টিকিট বিক্রি শুরুর আশা করছেন কর্মকর্তারা। ১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব ৫৩৫ কিলোমিটার। এ রুটে ঢাকা থেকে শোভন চেয়ারের টিকিট ৫০০ টাকা, এসি চেয়ার-স্নিগ্ধা ৯৬১ টাকা, প্রথম শ্রেণির চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১ হাজার ১৫০ টাকা ও এসি বার্থের টিকিট এক হাজার ৭২৫ টাকা নির্ধারণ করে রেল কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!