ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ২১ নভেম্বর ২০২৩
বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া এলাকা থেকে মামলা দায়েরের ৩৬ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শাহ আমানতকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি ঐ এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২১ নভেম্বর) কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উখিয়া থানাধীন এক স্কুলছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গত ৭ নভেম্বর তাকে বেড়াতে নিয়ে যাওয়া এবং বিয়ের প্রলোভনে দেখিয়ে টেকনাফের একটি হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন শাহ আমানত।

Advertisement

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা করেন। এই মামলায় সোমবার (২০ নভেম্বর) রাতে টেকনাফের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহ আমানতকে গ্রেফতার করে র‌্যাব।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!