মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাইল্যার মোড় পীরপাড়া সড়কের গাড়ারডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জ্যোতি রায়ের বাড়ি উপজেলার বেনীরহাটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক জ্যোতি রায় ঐ সড়ক দিকে পূর্বদিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে ধানবোঝাই একটি ট্রাক্টর পশ্চিমে যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় পড়েন তিনি। এতে ঘটনাস্থলে মারা যান জ্যোতি রায়।
.png)
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।