ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাট দিয়ে পিটিয়ে যুবককে হত্যা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ২১ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাট দিয়ে পিটিয়ে যুবককে হত্যা 
জসিম মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জসিম মিয়া (২২) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার ছলিমাবাদ ইউপির আশ্রাফবাদ মাদরাসা মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। জসিম মিয়া আশ্রাফবাদ গ্রামের শিরন মিয়ার ছেলে।

জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ মাদরাসা মাঠে আশ্রাফবাদ গ্রামের শিরন মিয়ার ছেলে জসিম একই গ্রামের রওশন মিয়ার ছেলে ইমন মিয়াসহ কয়েকজন ক্রিকেট খেলছিলো। খেলা শেষে সন্ধ্যার দিকে এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমন মিয়া তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে পেটায়। এ সময় জসিম মাটিতে লুটিয়ে পড়লে তাকে আহত অবস্থায় এলাকাবাসী বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম জানান, সন্ধ্যার দিকে ক্রিকেট খেলা শেষে জসিম ও ইমনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে পেটায় ইমন। হাসপাতালে আনার পর জসিম মারা যায়। ইমনকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!