ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১২ দিন বয়সী যমজ নবজাতককে হত্যা করলেন মা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ২২ নভেম্বর ২০২৩
১২ দিন বয়সী যমজ নবজাতককে হত্যা করলেন মা
ফাইল ছবি

এক মায়ের বিরুদ্ধে তার ১২ দিন বয়সী যমজ শিশুকে বাড়ির পাশের ডোবায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে। স্বামী আবু বকরের সঙ্গে কলহের জেরে সুলতানা খাতুন (৩৫) নামে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন।

বুধবার সকালে যশোরের কেশবপুর পৌর সদরের সাহাপাড়া নতুন মসজিদের পাশের ডোবা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সুলতানা খাতুনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, পৌর সদরের সাহাপাড়া নতুন মসজিদ এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে সুলতানা খাতুন গত ১০ নভেম্বর যমজ সন্তান প্রসব করেন। এরমধ্যে একটি ছেলে ও একটি মেয়ে।  

Advertisement

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করে ওই নারী জানিয়েছেন, স্বামীর সঙ্গে কলহের জের ধরে মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তিনি নিজে হাতে যমজ শিশুদের বাড়ির পেছনের ডোবায় ফেলে দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এ ঘটনা জানতে পেরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন, কেশবপুর থানার ওসি জহিরুল আলম ছাড়াও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুদের মা সুলতানা খাতুন হত্যার ঘটনা স্বীকার করেছেন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!