ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধে মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ২২ নভেম্বর ২০২৩
জমি নিয়ে বিরোধে মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন

চুয়াডাঙ্গার সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মা জবেদা খাতুনকে হত্যার দায়ে ছেলে মুকুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার। নিহত জাবেদা খাতুন উপজেলার পিরোজখালি গ্রামের আসান আলীর স্ত্রী। দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন তাদের সন্তান। 

চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. বেলাল হোসেন জানান, ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে মা জাবেদা খাতুনকে হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন তার ছেলে মুকুল হোসেন। ঘটনার দিনই মুকুলকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই আলাউদ্দিন। ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এসআই হাসানুজ্জামান। মামলায় মোট ২১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে মুকুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেন বিচারক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!