ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছিনতাই করে নালায় লাফ, মুহূর্তেই উধাও!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৬, ২৩ নভেম্বর ২০২৩
ছিনতাই করে নালায় লাফ, মুহূর্তেই উধাও!
ছবি: সংগৃহীত

নালার পাশে জড়ো হয়ে দাঁড়িয়ে বিভিন্ন বয়সী প্রায় ৩০ জন মানুষ। এর পাশেই ফায়ার সার্ভিসের গাড়ি। নালায় পড়ে যাওয়া কাউকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস- আপাত দৃষ্টিতে এমনটি মনে হলেও কথা বলে পাওয়া গেল কিছুটা ভিন্ন তথ্য।

পথচারী এক নারীর হাত ব্যাগ টান দিয়ে নালাটিতে লাফ দেন এক যুবক। তাকে ধরতেই কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ধরা গেলে তুলে দেওয়া হতো পুলিশের হাতে। যদিও শেষ পর্যন্ত পাওয়া যায়নি তাকে।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুর দেড়টার দিকে নালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঐ নারী। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগটি টান দিয়ে নালায় লাফ দেন ঐ যুবক। নারীর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে আসে পুলিশের একটি দল। তারা ঐ যুবককে ধরতে ফায়ার সার্ভিসে খবর দেন।

Advertisement

কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ সাজ্জাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসে খবর দেই। তবে নালায় খোঁজাখুঁজি করেও তাকে পায়নি ফায়ার সার্ভিস।

চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাহুল দেব নাথ বলেন, নালাটির ভেতরে গভীর দুটি সুড়ঙ্গপথ রয়েছে। সেই পথ ধরেই তিনি পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘক্ষণ খুঁজেও তাকে পাননি।

এদিকে, ছিনতাইয়ের শিকার নারী থানায় লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি ওবাইদুল হক।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!