ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০, ২৩ নভেম্বর ২০২৩
সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
ফাইল ফটো

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিজ বাগানের সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রাব্বি হাওলাদার নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি হাওলাদার ওই এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে।

স্বজনরা জানান, রাব্বি নিজ বাগানে প্রায়ই সুপারি পাড়তো। বৃহস্পতিবার সকালে সুপারি পাড়তে বাগানে যায় সে। হঠাৎ বাগান থেকে চিৎকারের আওয়াজ আসে। এ সময় স্বজনরা গিয়ে দেখেন মুখ থেতলানো অবস্থায় পড়েছিল রাব্বি। দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, সকালে সুপারি পাড়তে গিয়ে একটি ছেলে মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!