ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুপারি গাছে উঠতেই নিথর যুবক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২২
সুপারি গাছে উঠতেই নিথর যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে গাছ থেকে সুপারি নামাতে গিয়ে বিদুৎস্পৃষ্টে মাসুদ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মাসুদ একই গ্রামের একরাম হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে সুপারি নামাতে গাছে উঠেন মাসুদ। এ সময় বিদুৎতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন। তিনি বলেন, সুপারি নামাতে গাছে উঠে গেলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মাসুদ মিয়া। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!