ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে ফেলে শিশুকে হত্যায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২৩ নভেম্বর ২০২৩
নদীতে ফেলে শিশুকে হত্যায় একজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিয়াম নামে ৬ বছরের এক শিশুকে নদীতে ফেলে হত্যার ঘটনায় মো. মিঠু ভূইয়া (৩১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই মামলায় পৃথক অন্য ধারায় ১০ বছর ও ৭ বছরে কারাদণ্ড প্রদান এবং প্রত্যেক ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

Advertisement

দণ্ডপ্রাপ্ত মো. মিঠু ভূইয়া রূপগঞ্জের গন্ধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। 

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আসামি মিঠু ট্রলি গাড়ির হেলপার ছিলেন। সেই ট্রলি গাড়ির মালিক ছিলেন নিহত শিশুর বাবা রূপগঞ্জের বিরাব এলাকার মো. মোফাজ্জল হোসেন। আর এই মোফাজ্জলের সঙ্গে হেলপার মিঠুর কোনো এক বিষয়কে কেন্দ্র করে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মিঠুকে চড় মেরেছিলেন মোফাজ্জল। এ নিয়ে মিঠু ক্ষিপ্ত ছিলেন। সেই ঝগড়ার জের ধরে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর তাদরে শিশু সন্তান সিয়ামকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাঞ্চন ব্রিজের ওপরে নিয়ে নদীতে ফেলে দেন মিঠু। 

সেই সঙ্গে ফোন করে বলেন; ছেলের আশা ছেড়ে দেওয়ার জন্য। এ ঘটনায় মোফাজ্জলের স্ত্রী ফারজানা বাদী হয়ে রপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: যাবজ্জীবন
লিংক সফলভাবে কপি হয়েছে!