শুক্রবার বিকেলে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের ওপার বাংলার পেট্টাপোল ইমিগ্রেশন বাংলাদেশ চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
পাচারের শিকাররা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাড়ি জমান। পরে দালালরা তাদেরকে সেখানে ফেলে পালিয়ে আসেন। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেলহাজতে পাঠায়। সেখানে পাচার হওয়া ৪২ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তারা বাড়ি ফিরছেন। তবে বিভিন্ন পথে এভাবে পাচার হওয়া বাংলাদেশিদের দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়। জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী ও যশোর রাইটসের মাধ্যমে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.png)
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মো. কামরুজ্জামান জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।