শুক্রবার বিকেলে কোটচাঁদপুরের সাবদারপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন কোটচাঁদপুর উপজেলার শাহপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
জানা যায়, কয়েক দিন আগে বড় ভাই সুরুজ আলীর সঙ্গে কোটচাঁদপুরের সোয়াদি গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায় সাইমন। শুক্রবার বিকেলে নানার বাড়ি থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিল ওই দুই ভাই। পথে কোটচাঁদপুরের সাবদারপুর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্টর বাইসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় আহত হয় শিশু সাইমন। ঘটনার পর পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে বড় ভাই সুরুজ আলী। স্থানীয়রা তার কান্না শুনে ঘটনাস্থলে এসে সাইমনকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা দেন চিকিৎসক।
.png)
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিরিন সুলতানা বলেন, দুর্ঘটনায় শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে।
কোটচাঁদপুর থানার এসআই গৌরাঙ্গ বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি।