[ দেশজুড়ে ]
পারিবারিক বিরোধ: যুবককে ছুরিকাঘাতে হত্যা
ফাইল ফটো
ভোলা সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মো. টুলু নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমনসা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে সামনে এ ঘটনা ঘটে। নিহত টুলু ওই গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত টুলু ও অভিযুক্ত ফারুক ওই গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন। শুক্রবার বিকেলে পারিবারিক বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার সকালে টুলু কাজের উদ্দেশ্যে বের হলে তাকে ছুরিকাঘাতে হত্যা করেন ফারুক।
.png)
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মো. গোলাম মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফারুককে আটকে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!