ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে ডেঙ্গুতে ২ জনের প্রাণহানি

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ২৫ নভেম্বর ২০২৩
বরিশালে ডেঙ্গুতে ২ জনের প্রাণহানি
ফাইল ছবি

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেঙ্গুতে মৃতরা হলেন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার রিপন বিশ্বাস (৩৬) ও পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সামিমা (২২)। এরমধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৮ জন, পটুয়াখালীতে ১১ জন, ভোলায় ৬ জন, বরগুনায় ১৯ জন, ঝালকাঠিতে দু’জন ও পিরোজপুরে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৪২২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। 

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৬ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১৮৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৪৯ জন, ভোলা সদর হাসপাতালে ১০জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ৯ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!