[ দেশজুড়ে ]
বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর ভেসে উঠল মরদেহ
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুইদিন পর গোলাম মোস্তফা নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং সোনারপাড়া সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত গোলাম মোস্তফা উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব সোনারপাড়ার মো. আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন।
.png)
ওসি বলেন, শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ছোট নৌকায় দুই বন্ধুসহ মাছ ধরতে ডেইলপাড়া সংলগ্ন সোনার পাড়া রিসোর্টের বিপরীত দিকে যান গোলাম মোস্তফা। এ সময় নৌকা থেকে মাথা ঘুরে পড়ে যান তিনি। রোববার সকালে উখিয়ার জালিয়াপালং সোনারপাড়া সৈকতে এলাকা থেকে তার গলিত মরদেহটি উদ্ধার করে পুলিশের একটি টিম।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!