ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে যুবকের আমৃত্যু কারাদণ্ড

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২৬ নভেম্বর ২০২৩
রাঙ্গামাটিতে যুবকের আমৃত্যু কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটিতে শিশুকে যৌন নির্যাতনের দায়ে ওমর মো. সাদেক রিয়াদ (২১) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার সকালে বিচারক এইএম ইসমাইল হোসেনের আদালত এ রায় প্রদান করেন।

জানা যায়, ২০২০ সালে ৯ অক্টোবর ভিকটিম তার বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটির শহরের শান্তিনগর বাসস্ট্যান্ডে লুকোচুরি খেলতে যান। খেলার এক পর্যায়ে সে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে পড়ে। ট্রাক থেকে নামার সময় আসামি মো. ওমর সাদেক রিয়াদ তাকে কাঁচি দিয়ে ভয় দেখিয়ে ট্রাকের নিচে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে রাঙ্গামাটির কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। রায়ে উল্লেখ করা হয়, কারাদণ্ড ছাড়াও ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৯০ কার্যদিবসের মধ্যে এক লাখ টাকা জরিমানা দণ্ড পরিশোধ করতে হবে। পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়।

জানা যায়, পুলিশ রিপোর্ট, ডিএনএ টেস্ট ও মেডিকেল রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়।

Advertisement

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আদালতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত করতে পারায় আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড আদেশ প্রদান করেছেন। এতে আমরা সন্তুষ্ট।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!