আদালতের পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আয়লাফ আহমদ (৫৫) সিলেটের গোলাপগঞ্জ উত্তর রণকেলী গ্রামের মৃত আতাউর রহমান আতাই মিয়ার ছেলে।
.png)
মামলার বিবরণীতে জানা গেছে, গত বছরের ৮ আগস্ট নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকসহ আয়লাফকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ২ লাখ ২৮ হাজার টাকাসহ ৫ হাজার ৭৭৫ ইয়াবা জব্দ করে গোলাপগঞ্জ পুলিশ। এ ঘটনায় গোলাপগঞ্জ থানার এসআই পার্থ সারথি দাস বাদী হয়ে ওইদিন রাতে মাদক আইনে মামলা দায়ের করেন। মামলাটি জিআর ১৪৬/২০২২ মূলে আদালতে রেকর্ডভুক্ত করা হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (নং-১৮০) দাখিল করেন। চলতি বছরের ২৯ জানুয়ারি আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন জানান, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে; তা অনাদায়ে আরো এক মাস সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।