ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে মাটি কাটতে গিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ২৭ নভেম্বর ২০২৩
পুকুরে মাটি কাটতে গিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় পুকুরের মাটি কাটতে গিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের আকরগ্রাম এলাকায় মূর্তিটি পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নের আকরগ্রাম এলাকায় ৪০ দিনের কর্মসূচির শ্রমিকেরা একটি পুকুর থেকে মাটি কেটে রাস্তায় দেন। এ সময় এক শ্রমিকের কোদালে লেগে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ভিড় করতে থাকেন।

শহরগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তিটি বিরল থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মূর্তি
লিংক সফলভাবে কপি হয়েছে!