ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গামছায় মোড়ানো ব্যাগে মিলল কষ্টি পাথরের মূর্তি 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ২৫ মে ২০২৩
গামছায় মোড়ানো ব্যাগে মিলল কষ্টি পাথরের মূর্তি 
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে কষ্টি পাথরের মূর্তিসহ একরামুল হক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একরামুল হক নওগাঁ জেলার পোরশা উপজেলার কালিনগড় সাহাপাড়ার মিলু মিয়ার ছেলে। 

বুধবার রাতে উপজেলার হবিরমোড় নামক স্থানে নওগাঁ-বগুড়াগামী একটি বাস থেকে মূর্তিসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।

ওসি রেজাউল করিম জানান, বুধবার রাতে নওগাঁর পোরশা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশ্য কোচে মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের বিক্তিতে সান্তাহার ফাঁড়ির এসআই রকিব হোসেন মহাসড়কে হাবিরমোড় নামক স্থানে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন বাস তল্লাশি করে। এ সময় বাস তল্লাশি করে যাত্রী বেশে সিটে বসা একরামুল হকের একটি লাল রংয়ের গামছায় মোড়ানো ব্যাগের ভেতর থেকে কষ্টি পাথরের রাধা মূর্তি উদ্ধার করা হয়। যার ওজন ৬ কেজি। 

Advertisement

তিনি আরো জানান, মূর্তিসহ একরামুল হককে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদারতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!