ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বুদ্ধমূর্তির কাছে অর্থকড়ি আর সুন্দরী প্রেমিকা চাইলো যুবক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ৭ মে ২০২৩
বুদ্ধমূর্তির কাছে অর্থকড়ি আর সুন্দরী প্রেমিকা চাইলো যুবক
লেশান জায়ান্ট বুদ্ধমূর্তি

প্রতিদিনই সারা বিশ্বে ঘটে যায় কিছু আশ্চর্যজনক ঘটনা। এমন ঘটনার ফলে সারা পৃথিবীতে সাড়া পড়ে যায়। সম্প্রতি চীনে অদ্ভুত কান্ড ঘটালো এক যুবক। বুদ্ধমূর্তির কাছে অর্থকড়ি আর সুন্দরী প্রেমিকা চেয়েছেন ঐ যুবক।

সিচুয়ান শহরে অবস্থিত বিশালাকার বুদ্ধমূর্তির কানের পাশে বড় এয়ারপড আকারের একটি স্পিকার বাজিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করছেন এক তরুণ। বুদ্ধের কাছে নিজের জন্য অর্থকড়ি আর সুন্দরী প্রেমিকা চেয়েছেন তিনি। 

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে দুয়িনে ঝাং নামের ওই তরুণ এ ঘটনার ভিডিও প্রকাশ করেছেন।

Advertisement

গত ২৫ এপ্রিল ভিডিওটি পোস্ট করেন ঝাং। দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৭১ মিটার লম্বা লেশান জায়ান্ট বুদ্ধমূর্তিটির কাছে পৌঁছান। বুদ্ধমূর্তির কানে ঝাং চিৎকার করে বলতে থাকেন, ‘হে বিশালাকার বুদ্ধ, আপনি জানেন কি, এই ২৭ বছরের জীবনে আমার কোনো গাড়ি নেই, বাড়ি নেই, প্রেমিকা নেই।’

আরো পড়ুন>> ভিয়েতনামে রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রার

এরপর ঝাং তাঁর ইচ্ছাগুলো প্রকাশ করে বলেন, ‘প্রথমত আমি ধনী হতে চাই। আমার বেশি কিছু দরকার নেই। এক কোটি ইউয়ান (১৫ লাখ ডলার) হলেই যথেষ্ট। সবচেয়ে জরুরি বিষয় হলো আমি একজন প্রেমিকা চাই, যে একটু সুন্দর হবে, প্রেমময়ী হবে এবং আমার এক কোটি ইউয়ান অর্থের চেয়ে আমাকেই বেশি ভালোবাসবে।’

নিজের প্রার্থনা উচ্চ স্বরে ও স্পষ্ট করে প্রকাশের জন্য তিনি বুদ্ধমূর্তিটির কানের কাছে স্পিকারটি ধরেছিলেন। তিনি আরো বলেছেন, একটি ই–কমার্স ওয়েবসাইট থেকে তিনি স্পিকারটি কিনেছেন। কারণ, তাঁর মনে হয়েছে এটি বুদ্ধের সঙ্গে ভালো যায়।

ঝাংয়ের বিশ্বাস, বুধ গ্রহের দশার কারণে দুর্ভাগ্য তাঁর পিছু ছাড়ছে না। এমন অবস্থায় তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বড় বুদ্ধমূর্তির কাছে গিয়ে প্রার্থনা করার সিদ্ধান্ত নেন। ঝেজিয়াং থেকে সিচুয়ানে যেতে তাঁর ১২ ঘণ্টা সময় লেগেছে।

চীনা তরুনের ঝাংয়ের এই ভিডিওটি ইন্টারনেটে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছেন। এমন ঘটনায় হাস্যকর মন্তব্য করেছেন সকল নেটিজেনরা

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!