নিহত টেংরা চাকুলিয়া গ্রামের মৃত আজির বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে লুৎফর রহমান টেংরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি চাকুলিয়ায় ফিরছিলেন। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লুৎফর রহমান টেংরা গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
.png)
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেংরার পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।