মঙ্গলবার বিকেল ৩টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্রারচর এলাকার পায়রা নদীতে জেলে ইসমাইলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি পাঁচ হাজার ৫৫০ টাকায় বিক্রি করা হয়।
জেলে ইসমাইল বলেন, দুপুরের জোয়ারের সময় আমি নদীতে জাল ফেলি। বিকেল ৩টার দিকে জাল তুলতে গিয়ে মাছটি পাই। পরে মাছটি তালতলীর মৎস্য আড়তদার মজিবর ফকিরের কাছে পাঁচ হাজার ৫৫০ টাকায় বিক্রি করি। মাছটির ওজন হয়েছে দুই কেজি ৮০০ গ্রাম।
.png)
এ বিষয়ে আড়তদার মজিবর ফকির বলেন, এ ধরনের ইলিশকে রাজা ইলিশ বলা হয়। সচরাচর এতো বড় ইলিশ পাওয়া যায় না। মাছটি আমি ঢাকা পাঠিয়েছি। আশা করি ভালো দামে মাছটি বিক্রি হবে।