ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ২৮ নভেম্বর ২০২৩
নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার পূর্বধলায় পাথরবাহী ট্রাকের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের আতকাপাড়া বামনখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহ ত্রিশালের জোছনা বেগম (৬৫) ও দুর্গাপুর উপজেলার পারিয়াখালি গ্রামের আব্দুল আজিজের ছেলে রাকিব হোসেন (১৮)।

জানা গেছে, ময়মনসিংহ থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা নেত্রকোণার দূর্গাপুরের উদ্দেশে রওনা হয়। সিএনজিটি পূর্বধলা উপজেলা সদর ইউপির আতকাপাড়া এলাকায় পৌঁছলে দূর্গাপুর থেকে আসা একটি পাথরবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়। এছাড়া আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

Advertisement

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে তবে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!