ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাল ঘরে, সকালে মিলল ঝুলন্ত দেহ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ২৯ নভেম্বর ২০২৩
পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাল ঘরে, সকালে মিলল ঝুলন্ত দেহ
ফাইল ফটো

নওগাঁয় সদর উপজেলার মখরপুর গ্রামে আকাশ নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার সকালে শোবার কক্ষ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আকাশ ওই এলাকার আশরাফ আলীর ছেলে। 

নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে যান আকাশ। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!