বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ রায় দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি এজলাস কক্ষে উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২০ সালের ২৫ ডিসেম্বর পোরশা উপজেলার পোরশা গ্রামের গেনা হুজুরের বাড়ি হতে মেয়েকে নিয়ে তার বাবা নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় গণেশপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে নূর হোসেনের আমের নার্সারী বাগানে জনশূন্য এলাকায় বাবা জোরপূর্বক তার মেয়েকে ধর্ষণ করেন।
.png)
মেয়ে বাড়িতে এসে তার মাকে এ ঘটনা বললে তার মা পোরশা থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ১৯ মে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। যা চলতি বছরের ১৪ নভেম্বর ১০জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে শেষ হয়। গত মঙ্গলবার উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।
বৃহস্পতিবার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার আদালতে ধর্ষণের শিকার মেয়ের বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌসুলি মকবুল হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী শুভ্র সাহা মামলা পরিচালনা করেন।