ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনী গার্লস ক্যাডেট কলেজে আগুন

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ৩০ নভেম্বর ২০২৩
ফেনী গার্লস ক্যাডেট কলেজে আগুন
ফাইল ফটো

ফেনী গার্লস ক্যাডেট কলেজে জেনারেটর রুমে আগুন লেগেছে। বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। 

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে জেনারেটর রুমে আগুন ধরে। তাৎক্ষণিক কলেজের কর্মকর্তা কর্মচারীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওই রুমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ভালো থাকায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। আগুনে জেনারেটরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কলেজের সহকারী অধ্যাপক মো. মনসুর বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: আগুন ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!