ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে স্ত্রী-সন্তানদের রেখে আগুন দিলেন বাবা, পুড়ে ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ২৮ নভেম্বর ২০২৩
ঘরে স্ত্রী-সন্তানদের রেখে আগুন দিলেন বাবা, পুড়ে ২ জনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রী-ছেলেমেয়েকে ঘরে আটকে রেখে পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কামাল হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে। এতে তার ৭ বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার ও ৩ বছর বয়সী ছেলে আবদুর রহমান দগ্ধ হয়ে মারা গেছে।

আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী সুমাইয়া আক্তারকে (৩৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় কামালকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে, ভোররাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বশিকপুর গ্রামের পুরান চতইল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক কামাল আমিন উল্ল্যাহর ছেলে ও পেশায় অটোরিকশাচালক।

স্থানীয় বাসিন্দা মাহফুজ আলম জানান, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছেন। মাদকসেবন নিয়ে স্ত্রী সুমাইয়ার সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। ঘটনার সময় তারা (স্থানীয়রা) শোর-চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভান। এর আগেই কামালের মেয়ে আয়েশা আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ হন তার স্ত্রী সুমাইয়া ও ছেলে আব্দুর রহমান।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, কামাল ঘরে স্ত্রী-সন্তানকে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এতে তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে আগুনে দগ্ধ হয়। এরমধ্যে তার মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। দগ্ধ অবস্থায় স্ত্রী ও ছেলেটিকে প্রথমে সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটিও মারা গেছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দগ্ধদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন কামাল। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!