ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ে ব্রিটিশ পিলার দেখতে মানুষের ঢল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৭, ১ ডিসেম্বর ২০২৩
সোনারগাঁয়ে ব্রিটিশ পিলার দেখতে মানুষের ঢল
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে একটি ব্রিটিশ পিলার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামে আবুল কালাম বেপারীর বাড়ি থেকে এ ব্রিটিশ পিলারটি উদ্ধার করা হয়।

ব্রিটিশ পিলার উদ্ধারের পর কয়েক হাজার নারী-পুরুষ এটি দেখতে ওই বাড়িতে ভিড় জমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, আবুল কালাম বেপারীর বাড়িতে বহুতল ভবন নির্মাণে বেসমেন্ট তৈরির কাজ চলছে। মাটি খুঁড়তে গিয়ে শ্রমিক মাসুদ রানার কোদালে পিলারটিতে আঘাত লাগে। এ সময় তার শরীরে ইলেকট্রিক শক অনুভূত হয়। পরে সেখানে শক্ত কিছু দেখতে পান তিনি। এটি সাবধানতার সঙ্গে মাটি থেকে সরিয়ে তুলে আনা হয়।

Advertisement

এলাকাবাসী জানান, ব্রিটিশ আমলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রিটিশ সরকার এগুলো বিভিন্ন স্থানে পুঁতে রেখেছিল। সেই সময় থেকে এগুলো ‘মূল্যবান’ ভেবে এদেশ থেকে চুরি হয়ে যায়।

বাড়ির মালিক আবুল কালাম বেপারী বলেন, পিলারটি পাওয়ার পর ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানাই। পরে তারা এসে এটি থানায় নিয়ে যান।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম গণমাধ্যমকে বলেন, ব্রিটিশ পিলারটি অনেক দিনের পুরোনো। এটি উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এটি প্রত্নতাত্ত্বিক অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!