[ দেশজুড়ে ]
মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল নারীর
ফাইল ফটো
বগুড়ার আদমদীঘিতে মহাসড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় ফাতেমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ-বগুড়া মহাসগকের মুরইল বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম আদমদীঘি উপজেলার মুরইল পুর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাজারে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ফাতেমা। এসময় নওগাঁ-বগুড়া মহাসড়ক পার হতে গিয়ে বগুড়াগামী একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!