ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবাকে কুপিয়ে মারল মেয়ে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ১ ডিসেম্বর ২০২৩
বাবাকে কুপিয়ে মারল মেয়ে
ফাইল ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনায় মেয়ের হাতে বাবা খুন হয়েছেন। এ ঘটনায় মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার পুঁটিবিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। খুন হওয়া আবদুর রহমান ঐ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের রামবিলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে গরুকে ভুষি খাওয়ানোর সময় ২০ বছর বয়সী মেয়ে হুমাইরা আক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয় বাবা আবদুর রহমানের। একপর্যায়ে মেয়েকে থাপ্পড় দেন তিনি। এতে মেয়ে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে বাবার গলায় ও বাম হাতে কোপ দেন। পরে স্থানীয়রা বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Advertisement

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান বলেন, খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুনের আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!