ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রক্তি নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, ২ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ৩ ডিসেম্বর ২০২৩
রক্তি নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, ২ শ্রমিকের মৃত্যু
রক্তি নদী -ফাইল ছবি

রক্তি নদীতে একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় বালুভর্তি একটি ছোট বারকি নৌকা ডুবে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, তাহিরপুরের যাদুকাটা নদী থেকে বালু-পাথর নিয়ে বাল্কহেডগুলো রক্তি নদী হয়ে দেশের বিভিন্ন এলাকায় যায়। আবার ছোট ছোট বারকি নৌকায় করে স্থানীয় শ্রমিকরাও বালু-পাথর পরিবহন করেন নদীতে। শনিবার সন্ধ্যায় রক্তি নদীর আনোয়ারপুর এলাকায় একটি বাল্কহেডের ধাক্কায় বারকি নৌকা ডুবে গিয়ে চিকসা গ্রামের নুরুল আমিন (২৫) ও সামায়ুন কবির (২৭) নিখোঁজ হন।

আহত হন একই গ্রামের আবদুল ওয়াহিদ (৪৮), আবদুল আব্দুল ওদুদ (৪৩) ও মনির মিয়া (২৬)। এরমধ্যে আবদুল ওয়াহিদকে সিলেট এম এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

Advertisement

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সকালে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!