[ দেশজুড়ে ]
মহেশখালীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
প্রতীকী ছবি
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় মো. আবু তাহের নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে মহেশখালী উপজেলায় কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া সাতঘর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের একই এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দু সালাম জানান, রাত ৮টার দিকে ঐ এলাকার সড়কে হাঁটছিলেন আবু তাহের। এ সময় তাকে একটি মিনি ট্রাক তাকে বৃদ্ধা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী। তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!