[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
ফাইল ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার রামদয়াল বাজার এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চর আলগী গ্রামের মো. সেলিমের ছেলে আরিফ হোসেন (১৮) ও একই এলাকার মনির হোসেনের ছেলে মমিন উল্যা (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ ও মমিন মোটরসাইকেলে আলেকজান্ডার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আরিফ ও মমিন ঘটনাস্থলেই মারা যান।
.png)
রামগতি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!